৬ দফা দাবিতে দেবীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:২৯ পিএম
৬ দফা দাবিতে দেবীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীরা। ১ অক্টোবর থেকে তারা সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্জন করেছেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে।

তাদের দাবিগুলো হলো— নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। 

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইস্কান্দার রহমান সোহেল এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক।

স্বাস্থ্য সহকারীরা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

ইএইচ