সিলেটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৭

সিলেট প্রতিনিধি  প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৫৪ পিএম
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৭

সিলেটে মহানগর পুলিশের বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বাকিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গলমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই ৩২ ঘণ্টায় সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারি, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপকারী ও জুয়াড়িসহ মোট ৬৭ জনকে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে জব্দ করা হয়েছে ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা, ভারতীয় চকলেট ৯০৪ পিস, সাবান ৩৬৩ পিস ও নাছির বিড়ি ৪ লাখ ২০ হাজার পিস।

অভিযানকালে অবৈধ মালামাল বহনকারী একটি গাড়িও জব্দ করে পুলিশ।

জেএইচআর