ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তাগণ বলেন, ফরিদপুর বিভাগ কোন ব্যক্তির দাবি নয়। এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। অথচ গণমানুষের এই দাবিকে দীর্ঘদিন যাবত ঝুলিয়ে রাখা হয়েছে। তারা যত দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর বিভাগ ঘোষণা করা না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।
ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আলতাফ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম মিলন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কাজী রিয়াজ সহ বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের সুপারিশ করে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রি-নিকার সচিব পর্যায়ের বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দু'টি আলাদা প্রশাস বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে এটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নিকারের সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ফরিদপুরকে দ্রুত বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণ গণসমাবেশ ও স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন