কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাস এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪৯ জন, ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৯৫৮ জন।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এসব তথ্য জানান।
চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দিয়েছে। এদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৪২ হাজার ৫২ জন। পাশ করেছে মোট ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে ৩০ হাজার ৭০১ জন, ছেলে পরীক্ষার্থী পাশ করেছে ১৭ হাজার ৯৫৬ জন। মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের পাশ ৪২ দশমিক ৭০ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৫টি প্রতিষ্ঠান। ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন