ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে মমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদরপুর কলেজ রোডস্থ মমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন- সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থান খুবই নোংরা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফ্রিজে রান্না ও কাচা মাংস রাখা হচ্ছে, খাবার তৈরির জায়গায় তেলাপোকা পাওয়া যাচ্ছে। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইনের অধীনে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন