সোনারগাঁয়ে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ, ইউএনওর উদ্যোগে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৩:৫৭ পিএম
সোনারগাঁয়ে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ, ইউএনওর উদ্যোগে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সমাজসেবা অফিস থেকে বিভিন্ন অসুস্থ, গরীব ও অসহায়দের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসাইন ও অত্র অফিসের অন্যান্য কর্মীরা।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি জনপ্রতিনিধি সহ সোনারগাঁয়ের মানুষের পাশে থেকে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। সকল ক্ষেত্রে তার উন্নয়নের ছোয়ায় খুশি উপজেলাবাসী।

আজ সমাজসেবা অফিস থেকে ২৭ জন অসহায়দের মাঝে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, গত এক বছরে সোনারগাঁয়ের সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা পেয়েছি, আগামী দিনগুলোতে সোনারগাঁয়ে প্রতিটি উন্নয়ন কাজে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই।

জেএইচআর