চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাম্প্রতিক পদায়নে কর্ণফুলী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. জাহেদুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কর্ণফুলী থানার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক কারণে এ রদবদল করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।
রংপুর জেলার বাসিন্দা মো. জাহেদুল ইসলাম পূর্বে রাঙ্গুনিয়া ও সাতকানিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মী ও অধস্তন সদস্যদের কাছে প্রশংসিত।
বিদায়ী ওসি মুহাম্মদ শরীফ ২০২৪ সালের ১৭ ডিসেম্বর কর্ণফুলী থানায় যোগ দেন এবং প্রায় ১০ মাসের অধিক সময় দায়িত্ব পালন করেন। তাঁর বদলির খবরে মইজ্জ্যারটেক এলাকায় “নাম সর্বস্ব সর্বস্তরের নাগরিক” ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে শরীফের বদলি প্রত্যাহারের দাবি জানানো হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন