ধানের শীষের বিজয়ের জন্য দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে: সোহেল রানা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০২:২৪ পিএম
ধানের শীষের বিজয়ের জন্য দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে: সোহেল রানা

মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রার্থীতা ঘোষণা করার পরে সোমবার রাত ১০টায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল রানা জরুরি সংবাদ সম্মেলন করেন।

ধানের শীষের বিজয়ের জন্য দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সোহেল রানা।

মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্র থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করে। এই সংবাদে দেশের কয়েকটি আসনে মনোনয়ন বঞ্চিতদের কর্মী-সমর্থক এক্সপ্রেসওয়ে, সড়ক, মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করে, যান চলাচল বন্ধ করে দেয়।

শিবচর উপজেলায় মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু সিদ্দিকী মনোনয়ন না পাওয়ায় তার কর্মী-সমর্থকরা ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। বেশ কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকে। 

সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু সিদ্দিকী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

উত্তেজিত পরিস্থিতি শান্ত রাখতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও সদ্য ঘোষিত শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা।

উপস্থিত সাংবাদিকদের বলেন, জাতীয়তাবাদকে বুকে ধারণ করা এবং বিএনপিকে ভালোবাসলে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। মাদারীপুর-১ শিবচরে কামাল জামান নুরুদ্দিন মোল্লা ভাইকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে আমরা সকলেই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। তিনি সকল নেতা-কর্মীকে দলের প্রতি আস্থা রেখে ধানের শীষের বিজয়ের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।

ইএইচ