পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বাসার ফাউন্ডেশনের সহযোগিতায় কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদের হলরুমে সমৃদ্ধি কর্মসূচির আওতায় “বাংলাদেশ তারুণ্যের উৎসব” উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসার ফাউন্ডেশনের উপপরিচালক ডা. সামিয়া ইসলাম, এবং সঞ্চালনা করেন এজিএম জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. গনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম. এ. আজিজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজু আহাম্মদ, গোলাম মাহমুদ মোস্তফা, মো. সাইদুর রহমান, সবুজ মণ্ডল, খুকু মনি অধিকারী, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার সাদেক, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন এবং সাংবাদিক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা, এবং সাংস্কৃতিক পর্বে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে যুক্তিবাদী চিন্তায় উদ্বুদ্ধ করতে বিতর্কের ভূমিকা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন