বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম পেশাজীবী সংগঠন মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)-এর ফরিদপুর আঞ্চলিক শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এম-ট্যাবের কেন্দ্রীয় সংসদের সভাপতি এ কে এম মুসা লিটন ও মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা নিয়ে এ আঞ্চলিক কমিটির অনুমোদন দেন।
মোহাম্মদ আকতার হোসেনকে সভাপতি ও আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। কমিটির উপদেষ্টা ডা. তানসিভ জুবায়ের (নাদিম) এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শামীমকে প্রধান করে ৬ জনকে উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টারা হলেন, অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তানসিভ জুবায়ের (নাদিম), মো. আক্তারুজ্জামান খান, মো. মোফাজ্জেল হোসেন ও মো. ওবায়দুল্লাহ।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আলম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মো. ইমরান আলী, বুলবুল হুসাইন, উত্তম কুমার মজুমদার, সঞ্জিত বালা, মো. ওমর আলী মনির, মো. উজ্জ্বল হোসাইন, আব্দুল হাফিজ ও আবুল হোসাইন রামিম, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তামিম, সহ-প্রচার সম্পাদক মো. আল হাসিব রাব্বি, দপ্তর সম্পাদক মো. শাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, অর্থ সম্পাদক মো. আসাদুল ইসলাম শান্ত, সহ-অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ওহাব আলী, ধর্মবিষয়ক সম্পাদক, সঞ্জয় মণ্ডল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক, রাইয়ানুর রহমান; মহিলা বিষয়ক সম্পাদক, মাহমুদা হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ইতি আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ মল্লিক, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. হাসান রাসেল, সহ-শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বায়েজীদ বোস্তামী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মুনিবুর রহমান; সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গোলাম রাব্বী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আকাশ কুমার প্রামাণিক; সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ওয়াসিম শেখ; কার্যনির্বাহী সদস্য মো. আনিস শেখ, পারুল আক্তারী, মো. জিহাদুল ইসলাম ও মো. ইমরান নাজির।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন