খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার একটি ইটভাটা হাইকোর্টের আদেশ অমান্য করে ইট তৈরি করার কারণে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান দীঘিনালা ইউনিয়নের পুলিন হেডম্যান পাড়ায় অবস্থিত আল্লার দান ইটভাটায় গিয়ে প্রায় এক লাখ তৈরি করা কাঁচা ইট নষ্ট করে দেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান বলেন, “হাইকোর্টের আদেশ ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী গত তিন মাস আগে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে পার্বত্য অঞ্চলে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও গোপনে আল্লাহ দান ইটভাটা অবৈধভাবে হাইকোর্ট আদেশ অমান্য করে ইট তৈরি করছিল। তাই তৈরি করা কাঁচা ও আধা শুকনা ইটগুলো নষ্ট করা হয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন