স্কুল পড়ুয়া দুই ভাই বোনকে একা বাড়িতে পেয়ে প্রথমে ভাইকে এক রুমে তালাবদ্ধ করে রেখে বোনকে জোরপূর্বক ধষণ করেছে এক যুবক। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের একটি গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে দুই শিশু। তারা আপন ভাইবোন। তারা উভয়ই ৩য় শ্রেণীর শিক্ষার্থী। এস ময় তার মা পাশের মহল্লায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। একা বাড়িতে পেয়ে ওই এলাকার রাজমিস্ত্রির সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন (২০) শিশুর ভাইকে একটি রুমে তালা দিয়ে আটকে রাখে। এ সময় ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে ভয়ভীতিও দেখায়।
এ সময় ওই শিশুর মা বাড়িতে প্রবেশ করছে এ শব্দ পেয়ে দৌড়ে পালিয়ে যায় বখাটে যুবক। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। স্বামী প্রবাসে থাকার কারণে ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করে শিশুটির মা।
পরে রাতেই পুলিশ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে ও ভিকটিমকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন