মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৬:০০ পিএম
মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে জোনের আওতাধীন নারায়ণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে নারায়ণপাড়া তালকাতাল পাঠাগার এবং নারায়ণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও ব্যাগ প্রদান, আরবাড়ীপাড়া সর্বজনীন লক্ষী মন্দিরের জন্য মাইক সেট প্রদান এবং ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি বলেন, শুরু থেকেই পাহাড়ের আর্তমানবতার সেবায় সেনাবাহিনী কাজ করে আসছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় পদস্ত সামরিক কর্মকর্তা, স্থানীয় হেডমাস্টার ও স্কুল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগিরা জোনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তরউত্তর সাফল্য কামনা করেন।

ইএইচ