মেহেরপুর র্যাব ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
আব্দুল আজি জানিয়েছেন, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে ৩টি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লাস্টিকের ঝুড়িতে রেখে লালন পালন করছিলেন।
সিপিসি ৩ র্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে: ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করা হয় সেই সাথে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্যে (কথিত) প্রায় ৬০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন