জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা গ্রামে মৃত মছর আলী মন্ডলের ছেলে মোসলেম মুসলিম উদ্দিন মনুর বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মুসলিম উদ্দিন মনু জানান, বিকেল ৩টার দিকে তার বাড়িতে আগুন লেগে যায়। এতে তার বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, “আজ আমি ব্যাংক থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে এসেছি। এছাড়াও ঘরে ২ লক্ষ টাকা ছিল। মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার নগদ, স্বর্ণের গহনা, দলিলপত্র ও আসবাবপত্রসহ পুরো বাড়ি পুড়ে গেছে।”
মুসলিম উদ্দিন মনু আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।
জামালপুর ফায়ার সার্ভিসের লিডাল রফিকুল ইসলাম বলেন, “শহর থেকে ১৫ কিলোমিটার দূরত্বে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”
জামালপুর থানার এসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন