দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৪:৩৯ পিএম
দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’‌র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকাল ৩টায় দেবীগঞ্জ পৌর সদরের বোডিং পাড়া শিশু সদন (এতিমখানা) প্রাঙ্গণে পৌর মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল ভক্তি, আবেগ ও দেশনেত্রীর প্রতি গভীর ভালোবাসার আবহ। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং পরবর্তীতে রোগমুক্তির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভাপতি মোছা. গোলাপী বেগম, সাধারণ সম্পাদক মোছা. নিশি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোছা. হিমা আক্তারসহ মহিলা দলের অন্যান্য নেত্রীবৃন্দ।

এছাড়াও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দেবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন, দেবীগঞ্জ শিশু সদন এতিমখানার সাধারণ সম্পাদক আনজারুল হকসহ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করা হয়। নেতাকর্মীরা বলেন, “দেশমাতৃকার সুস্থতা জাতির প্রার্থনা। তিনি সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে ফিরে আসবেন এটাই আমাদের আকাঙ্ক্ষা।”

ইএইচ