বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৮:১৪ পিএম
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে অ্যাডভোকেট আব্দুল বাছেদের সার্বিক সহযোগিতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক পীর পুকুর দারুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ।

অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, "নেত্রীর দ্রুত সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং দেশের গণতন্ত্র ও জাতীয় রাজনীতির জন্যও আশার আলো বয়ে আনবে।" তিনি আরও বলেন, "আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই দোয়া করছি।"

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম, কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন দোজা ফকির, অ্যাডভোকেট বাবু, শ্রমিক নেতা রাজু আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপি নেতা হান্নান চৌধুরী, হারুনর রশীদ হারুন, আব্দুল হালিম, আব্দুল কালাম, রেজাউল করিম, মাসুদ রানা, ওয়ারেস আলী, মোহাম্মদ আলী, এবং শ্রমিক নেতা মহসিন আলী, আলোর দূত ফাউন্ডেশনের সভাপতি শামস উদ্দিন টগর, সাধারণ সম্পাদক সুমন ইসলাম, সদস্য নাঈম, জিল্লুর, আতিক, সোহাগ, জাহিদ, সালাম, মাসুম, জুয়েল, সুমন, জাকির, মাহবুব সহ নেতৃবৃন্দ।

ইএইচ