নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই মাসব্যাপী ইমামের পেছনে নামাজ আদায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেলেন এলাকার ৫৪ জন শিশু-কিশোর ও যুবক।
সোমবার বিকেলে উপজেলার চর ফকিরা কদমতলী বাইতুশ শরফ জামে মসজিদের উদ্যোগে মাস্টার ওজিউল্যাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার ভূঁইয়ার সভাপতিত্বে এই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে টানা ৩০৫ ওয়াক্ত ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করায় ৫ শিশু-কিশোরকে মাস্টার ওজিউল্যাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৫৪ জন শিশু-কিশোর পুরস্কৃত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, চাপরাশিরহাট এ রব ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু শাহাদাত ইসহাক, চাপরাশিরহাট দারুল কোরআন আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুদ্দিন গাজী, জামেয়া শারাফাতিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শহিদুল্লাহ, দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল নবী, মাস্টার ওজিউল্যাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শাহেদ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন