পলাশ উপজেলা প্রেসক্লাব সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:১১ পিএম
পলাশ উপজেলা প্রেসক্লাব সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন গাজীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা মোড় সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অসুস্থ সভাপতি হাজী জাহিদ হোসেন গাজীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর (রোববার) সকালে নিজ বাড়িতে ব্রেন স্টোক করেন হাজী জাহিদ হোসেন গাজী। তাৎক্ষণিকভাবে তাকে ঘোড়াশাল ওয়াপদা আনোয়ার মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। 

বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার ও সাংবাদিক সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ইএইচ