পিরোজপুরের নাজিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবু হাসান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আসাদুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, জেলা জাসাস সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তানজিদ হাসান শাওন এবং জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য এস কে আলামিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লাসহ উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি এবং ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবগণ।
উল্লেখ্য যে, নাজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই যৌথ সভায় উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন