নোয়াখালীর চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় চাটখিল থানা পুলিশের একটি দল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি খায়েরের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, গ্রেপ্তারের পর তাকে চাটখিল থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার দুপুরে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন