টুঙ্গিপাড়ায় দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০১:৫৪ পিএম
টুঙ্গিপাড়ায় দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা পদত্যাগ করেছেন।

বুধবার রাত ৮টার দিকে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার বাইন সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। তিনি মৃত জ্যোতিষ চন্দ্র বাইনের ছেলে।

এ ছাড়া ৩ নং গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল পদত্যাগ করেছেন। তিনি নেপাল চন্দ্র মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়ে নেতারা পৃথকভাবে তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

ইএইচ