তালার উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:২৪ পিএম
তালার উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত

"এসো উন্নত তালা গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১১টায় তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় এবং উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তালার উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং সারাজীবন পাশে থাকব।” অনুষ্ঠানে পাটকেলঘাটাককে উপজেলা এবং তালাকে পৌরসভায় রূপান্তরের প্রস্তাবনার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

সভায় বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণের দিলিপ সানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাস পরিচালক ইমান আলী, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু এবং তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ. মালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আ. রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম ও সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, মীর জিল্লুর রহমান এবং উন্নয়ন কমিটির সদস্য আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, খন্দকার মোয়াজ্জেম হোসেন ও ডা. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ