যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ডিসেম্বর-২০২৫ মাসের আইন-শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী ও জেলার অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। আলোচনায় বিগত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয়।
এছাড়া সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান জোরদার, কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ, মজুদদারদের বিরুদ্ধে অভিযান, মাদক ও ছিনতাই বিরোধী অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সভায় কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন না।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন