চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের গুলিতে মোতালেব হোসেন ভূঁইয়া নামের এক র্যাব সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন দিন অতিবাহিত হওয়ার পর র্যাবের পক্ষ হতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইয়াসিন নামের এক সন্ত্রাসীকে প্রধান আসামি করে জ্ঞাত ২৯ জনসহ ১৫০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অভিযানে নামে র্যাব-৭।
এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা হামলা চালালে ঘটনাস্থলে র্যাব সদস্য গুলিতে মারা যান। এ ঘটনার ৭২ ঘণ্টা পর থানায় র্যাবের পক্ষ হতে মামলা দায়ের হয়।
মামলার তথ্যের ভিত্তিতে ইউনুচ (৩৩), জাহেদ (৩০) ও আরিফ (২৫) নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন