চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকা থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
শনিবার রাত আনুমানিক ১১টার দিকে অটোরিকশা চালক জিয়াউর হক জিসান (২৬)-এর মরদেহ উদ্ধার করে সিএমপি কর্ণফুলী থানা পুলিশ। নিহত জিসান কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ হোসেন ও পাকিজা বেগমের সন্তান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ বয়সে জিসানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, অটোরিকশা চালক জিয়াউর হক জিসান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে অটোরিকশা চালিয়ে সুখের সংসার করছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, অটোরিকশা উল্টে ব্যাটারির চাপে পড়ে অটো রিক্সাচালকের মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ চমেক হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন