কক্সবাজারে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার ওপর সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৫০ পিএম
কক্সবাজারে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার ওপর সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার ওপর একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।

ইএইচ