বরিশালে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:১৩ এএম
বরিশালে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত কর্মশালায় নির্বাচন পরিচালনায় আইনানুগ পদ্ধতি, দায়িত্ব-কর্তব্য ও আচরণবিধি, ভোটকেন্দ্র পরিচালনা, ভোটার সহায়তা ও অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এএন