নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের উপজেলা ভূমি অফিসের পেছনে গরুহাট্টা ব্রীজ সংলগ্ন শিয়ারজানি খালের ওয়াকওয়ের ড্রেনের ভেতরে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌর শহরের উপজেলা ভূমি অফিসের পেছনে গরুহাট্টা ব্রীজ সংলগ্ন শিয়ারজানি খালের ওয়াকওয়ের পশ্চিম পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে, ড্রেনের উপর দিয়ে চলাফেরা করার সময় এখান থেকে পঁচা, দুর্গন্ধ বের হয় এমন সময় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত দুর্গন্ধযুক্ত একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে লিংঙ্গ দেখে শনাক্ত করা হয়েছে লাশটি পুরুষের। পরে লাশটি থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত লাশের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ ও লাশের পরিচয় শনাক্তে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) দলের আগমন প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন