খাগড়াছড়ি পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা জেলার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি তাকে একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য গ্রেপ্তারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।
পুলিশ জানায় কমা রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় অন্তত ৪৭ টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন