জামালপুর জেলা বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শহরের ফৌজদারি মোড় এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর সদর আসনের ধানের শীষের এ প্রার্থী বক্তব্যে মাদকমুক্ত জামালপুর গড়তে নিরলস কাজ করাসহ একটি মডেল উপজেলা গঠনের প্রতিশ্রুতি দেন।
জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদের পরিচালনায় সমাবেশে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামালপুর পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ও নারী নেত্রীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে ফৌজদারি চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়।
ইএএচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন