ঝালকাঠির দুই আসনে ভোটার ৫ লাখ ৯৩ হাজার, মাঠে ১৮ প্রার্থী

ঝালকাঠি (সদর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:২২ পিএম
ঝালকাঠির দুই আসনে ভোটার ৫ লাখ ৯৩ হাজার, মাঠে ১৮ প্রার্থী

চারটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠির দুটি সংসদীয় আসন ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২। এ দুই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৮ হাজার ৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৯৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।

আসনভিত্তিক হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঠালিয়া) সংসদীয় আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন, নারী ভোটার ১ লাখ ১২ হাজার ২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

অপরদিকে সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৫১ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

ঝালকাঠির এ দুটি সংসদীয় আসনে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চলছে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জেপি), জেএসডি, এনপিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র পরিচয়ে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীরা এবং তাদের কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

ইএইচ