পীরগঞ্জে স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীর মুখ পুড়িয়ে দিলেন স্বামী

আ. আলিম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:২৩ পিএম
পীরগঞ্জে স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীর মুখ পুড়িয়ে দিলেন স্বামী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর পরকীয়ার জের ধরে নিজ স্ত্রীর মুখ পুড়িয়ে দিলেন সোলেমান নামে এক পাষণ্ড স্বামী। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের পাটুয়াপাড়া নামক গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সোলেমান আলী তার স্ত্রী নার্গিস বেগম (২৫) এর মুখমণ্ডলে ভাত রান্নার সময় ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে।

গুরুতর আহত ও সমস্ত মুখমণ্ডলে ফসকা পরে নার্গিসের চেহেরা বিকৃতি অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। 

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত সোলেমান আলী বলেন, আমি তার মুখ পুড়ে দেয়নি। গরম পানি ছিটকে তার মুখ পুড়ে গেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এখনও অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এএন