নারায়ণগঞ্জের ফতুল্লায় এনসিপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির নেতাসহ ৪/৫ জন আহত হয়।
শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লার গুলশান রোড এলাকায় এনসিপি সমর্থিত ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে এনসিপি নেতা আলিফ বলেন, ইয়াসিন আরাফাত এনসিপির কেউ না। ইয়াসিন এনসিপির নাম বিক্রি করে পঞ্চবটি মোরে চাঁদাবাজি করে। আলিফ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করলে ইয়াসিন এনসিপির সংগঠক বিপ্লবকে তাদের রোলিং মিলে গিয়ে মারধর করে। এ ঘটনায় তারা ফতুল্লা থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছে।
ইয়াসিন আরাফাত বলেন, আমি এমদাদিয়া রুলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে রাসেল, সিহাম, সাব্বির, বিপ্লবের নেতৃত্বে আমার রোলিং মিলে এসে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদা না পেয়ে রোলিং মিলের চার কর্মচারীকে মারধর করে আহত করে। এ সময় তারা চাঁদা না দিলে মিল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন