নবনির্বাচিত সাংসদ পিনাক চৌধুরীকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪৬ পিএম
নবনির্বাচিত সাংসদ পিনাক চৌধুরীকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন নেতৃবৃন্দ। 

সোমবার জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক এবং কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম।

ফাউন্ডেশনের ম্যানেজার এএসএম আক্তার শামীম এবং পাবলিক রিলেশন অফিসার সৈয়দ সফিকুর রহমান পিন্টুসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থেকে নবনির্বাচিত সাংসদকে অভিনন্দন জানান।

জেএইচআর