কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ রোজিনা (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মোঃ ফরিদ মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার উপস্থিত ছিলেন। ১৬ দাগ এলাকার একটি যাত্রী ছাউনির পাশের চায়ের দোকান থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রোজিনা ওই এলাকার আশরাফুলের স্ত্রী। অভিযান সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন।
এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন