কৃষি সচিবের বারি পরিদর্শন, গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৩৬ পিএম
কৃষি সচিবের বারি পরিদর্শন, গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ আজ শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ইনস্টিটিউটের সদর দপ্তরে উপস্থিত হলে তাকে স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকমণ্ডলী। পরে এ উপলক্ষে মহাপরিচালকের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এ সময় কৃষি সচিব বারির বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি উন্নয়নে তাদের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও গবেষণা কার্যক্রম আরও জোরদার করে দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

এ সময় বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এএন