“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”- এই মূলনীতি ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হক।
এ সময় দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নের ৩১টি প্লাটুনের বিভিন্ন পদমর্যাদার, অফিসার ও সদস্যসহ মোট ৭১৭ জনের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল বনফুল সেমাই, বাংলা সেমাই, চিনি, পোলাও চাল, সুজি, নুডলস, সয়াবিন তেল ও গুঁড়ো দুধ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন