কাপাসিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আইউবীকে উপজেলা ও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠা প্রধান এবং শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।
মঙ্গলবার কাপাসিয়ার মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও শিক্ষক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরার জন্য বিশেষ আলোচনা সভা ও অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মজলিশ সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাওলানা শফিউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তাজউদ্দিন, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ফাইজুল কবিরি সদ্দিকী, কাপাসিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লটিন এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষাবিদরা।
অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবীকে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ শিক্ষক পরিষদ এবং কাপাসিয়া উপজেলা ও মনোর টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও এমপিওভুক্ত মাদরাসা প্রধানদের পক্ষ থেকে ক্রিস্টে উপহার প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকতা একটি মহান ও আদর্শ পেশা। মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিজেই একজন শিক্ষক হিসেবে পরিচয় প্রদান করেছিলেন। আপনিরা তারই উত্তরসূরী। আপনাদের শিক্ষাদানে যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মানোন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”
এছাড়া তিনি প্রতিষ্ঠা প্রধানদেরও বলেন, “প্রতিষ্ঠান পরিচালনায় নিরপেক্ষ ও দূর্নীতিমুক্ত হতে হবে এবং দলীয় ভাবমূর্তির উপরে থেকে শিক্ষানুরাগী ও যোগ্য ব্যক্তিদের নিয়ে পরিচালন কমিটি গঠন করতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা শিক্ষক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক পরিষদের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মোবারক হোসনে। অনুষ্ঠানের সমাপ্তিতে শিক্ষকদের এবং অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন