মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস পালিত

​মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৪৬ পিএম
মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস পালিত

​“সবার জন্য কিডনি স্বাস্থ্য - মানুষের সেবায় ধরনী রক্ষায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কিডনি দিবস-২০২৬ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি’ (ক্যাম্পস)।

​সকালে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকেরপাড়ে গিয়ে শেষ হয়।

​র‍্যালিতে স্কাউট, রোভার এবং স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​র‍্যালি শেষে পথচারীদের মাঝে সচেতনতামূলক টি-শার্ট বিতরণ করা হয়। ক্যাম্পস মাদারীপুর শাখার সহকারী শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম সৈকত-এর নেতৃত্বে কিডনি রোগের ভয়াবহতা ও প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ভয়াবহ তথ্য অনুযায়ী, বর্তমানে কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। 

এএন