ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০২:৫১ পিএম
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, রেডক্রিসেন্ট ফেনী ইউনিট সম্পাদক সালাউদ্দীন মামুন ও এনজিও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন।

সভায় বক্তারা সচেতনতা সৃষ্টি, লার্ভিসাইড প্রয়োগ এবং ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ টিম গঠন করার উপর গুরুত্বারোপ করেন।

পরে ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় দমদমা খাল ও উপজেলা পরিষদ ফেনীর ব্যবস্থাপনায় ডাকাতিয়া খাল পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করা হয়।

জেএইচআর