ফরিদপুরের সালথায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পরে দ্রুত বিচার আইনে একটি মামলায় পরোয়ানা ভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মো. রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও দ্রুত বিচার আইনে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
আজ সকালে খবর পেয়ে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাকিবুল হাসান জুয়েলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন