সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১৫০ রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৭:০০ পিএম
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১৫০ রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়।

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বয়স্ক মানুষের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

মেডিকেল ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সকল রোগীর মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করে সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

এএন