রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।
শনিবার সকাল ১০টায় ডাইংপাড়া চত্বরে অ্যাড. সালাহ উদ্দীনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নেসকো কোম্পানি কর্তৃক জোর করে চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার ও অবৈধভাবে তিন গুণ বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় নেতারা বলেন, জনসাধারণের অর্থনৈতিক ভোগান্তি বিবেচনায় নেসকো কর্তৃপক্ষকে এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে।
বক্তারা আরও বলেন, কারও মিটারে কোনো সমস্যা হলে অফিস থেকে গিয়ে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হয়। আর প্রিপেইড মিটার নিতে না চাইলে কর্মচারীরা স্থান ত্যাগ করে চলে আসেন।
দ্রুত সময়ের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন স্থায়ীভাবে বন্ধ করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন