রাজশাহীর চারঘাটে ১,৫০০ পিস ইয়াবাসহ শাপলা খাতুন (২৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চারঘাট উপজেলার বালুদিয়ার গ্রামে শাপলা খাতুনের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে তাঁর পরনের পোশাকের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার শাপলা খাতুন ও তাঁর স্বামী রাসেলের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন