টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:৫৫ পিএম
টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থিত মিলগেট বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে বস্তিতে আগুন লাগার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেককে তাদের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

জেএইচআর