কোনাবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কার

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী (গাজীপুর) প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০১:৪৮ পিএম
কোনাবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে দখলকৃত ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশ থেকে নতুন বাজার পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে এই অভিযান করা হয়।

এ সময় কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে ফ্লাইওভারের পিলারে থাকা সকল গ্রাফিতি, ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সভাপতি রবিউল আলম রবি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএন