ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:০৪ পিএম
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরা হলে সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি। উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এএন