বরিশাল জেলার ৮টি উপজেলায় ১ লক্ষ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী এই তথ্য জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ‘হাম-রুবেলা প্রতিরোধ ক্যাম্পেইন ২০২৬’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিভিল সার্জন জানান, জেলার বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলাকে টিকাদানের ক্ষেত্রে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্ধারিত সময়ে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন সফল করতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সিভিল সার্জন অভিভাবকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে হাম ও রুবেলা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, নির্দিষ্ট সময়ে শিশুদের কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করতে হবে। জেলার স্বাস্থ্য বিভাগ এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন