আইনমন্ত্রী

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ‘প্রতিষ্ঠিত সত্য’ 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:৪৬ পিএম
জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ‘প্রতিষ্ঠিত সত্য’ 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদে পাস হওয়া নতুন আইনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর পরিচয় ‘প্রতিষ্ঠিত সত্য’ হিসেবে দাঁড়িয়েছে। 

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপায় মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জামায়াতের অতীত ও তাদের পূর্বসূরিদের ভূমিকা নিয়ে অস্বীকার করার সুযোগ নেই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ সংসদে পাস করার সময় আইনটির ২ নম্বর ধারার ১০ উপধারায় দেওয়া সংজ্ঞা অনুযায়ী জামায়াতকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংসদে বিলটি উত্থাপনের পর জামায়াতে ইসলামী সরাসরি বিরোধিতা করেনি, বরং নীরব থেকেছে। তার ভাষায়, নীরবতা সম্মতির ইঙ্গিত বহন করে।

এ সময় তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি লিখিতভাবে বিলটির পক্ষে অবস্থান নিয়েছিল। একইসঙ্গে আসন্ন রাজনৈতিক প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপে বিএনপি অংশ নেবে, তবে গণভোটের একটি অংশে প্রতারণার অভিযোগ থাকায় সেই অংশের সঙ্গে দলটি একমত নয়।

এম জি